| ফ্যাক্ট চেক | রাজনীতি

চুরির অভিযোগে ভিন্ন নারীর চুল কাটার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

১৯ মে ২০২৬

মিথ্যা

কুড়িগ্রামে চাঁদা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানার মাথার চুল কেটে নির্যাতন করেছে - এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, চাঁদা না পেয়ে কুড়িগ্রামে জেলা যুব মহিলা লীগের নেত্রীর মাথার চুল কেটে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করার দাবিটি মিথ্যা। এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় এবং এতে বিএনপির কেউ জড়িত নন। মূলত, এটি মানিকগঞ্জ শিবালয়ের টেপরা এলাকায় গত শনিবার (১৬ মে) টাকা চুরির অভিযোগে এক নারীকে আটক করে মাথার চুল কাটার দৃশ্য।  

এই বিষয়ে অনুসন্ধানে ‘Noyon FK’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন বলছে, এই নারীকে চুরির অভিযোগে আটক করা হয়। 

এই পোস্টের কমেন্ট বক্সে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট এই ঘটনা সম্পর্কে জিজ্ঞসা করা হলে ‘Noyon FK’ অ্যাকাউন্ট থেকে সেগুলোর জবাব দেন। তা থেকে জানা যায়, ‘Tushar Hasan Anik’ অ্যাকাউন্ট থেকে ইংরেজি ফোনেটিকে লিখেছে, ‘কোথায় এটা?’ এর জবাবে নয়ন এফকে জানান, এটি টেপরা নামক এলাকায়। পরবর্তীতে গুগল ম্যাপ থেকে জানা যায় এটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার একটি এলাকা। কী চুরি হয়েছে এমন একটিন কমেন্টের জবাবে তিনি জানান, আটক মহিলা টাকা চুরি করেছিল। 

Noyon FK- এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও (, ) পাওয়া গিয়েছে।

পরবর্তীতে নয়ন এফকের সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এটি ২-৩ দিন আগে আমাদের বাড়ির পাশে বাড়ির ঘটনা। ঘটনাটি মানিকগঞ্জ শিবালয়ের টেপরা এলাকায় ঘটেছে। মহিলাটি গত শনিবার (১৬ মে) টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিল। পরে টের পেয়ে সেই বাড়ির লোকজন তাঁকে আটক করে এবং পরে সেই নারী চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তাঁকে পুলিশে দিয়ে দেওয়া হয়। এর সঙ্গে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সমপৃক্ততা নেই। 

‘সিংগাইর সময় টিভি’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ মে প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, এটি মানিকগঞ্জ শিবালয়ের টেপরা এলাকায় চুরি সংক্রান্ত ঘটনা। 

এই বিষয়ে মানিকগঞ্জের শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘এই নারীর বাসা নারায়ণগঞ্জ। তিনি টেপরা এলাকায় একজনের বাসায় টাকা চুরি করলে তাঁকে স্থানীয় লোকজন আটক করে এবং চুল কেটে দেয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্ত নারীকে আদালতে সোপর্দ করেছে। এই ঘটনায় বিএনপির কেউ জড়িত নন।’ 

অর্থাৎ, চাঁদা না পেয়ে কুড়িগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেলা যুব মহিলা লীগের নেত্রীর মাথার চুল কেটে নির্যাতন করেছে- এমন দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Noyon FK

  • মনির হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), শিবালয় থানা

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১২ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
১১ আগস্ট ২০২৬

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
১০ আগস্ট ২০২৬

বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

চুরির অভিযোগে ভিন্ন নারীর চুল কাটার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

ফ্যাক্ট চেক

চুরির অভিযোগে ভিন্ন নারীর চুল কাটার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

১৯ মে ২০২৬

<p>চুরির অভিযোগে ভিন্ন নারীর চুল কাটার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার<br /></p>