| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশে আ.লীগ নেতার মেয়ে হত্যা বলে প্রচার
১০ জুন ২০২৬
মুন্সিগঞ্জে বাবা আওয়ামী লীগ করেন বলে তাঁর মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করা হয়েছে—এমন দাবি করে একটি ভিডিও বা ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছড়ানো ছবি বা ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। গত ৩ জুন ভারতের কোচবিহারে এক কণ্যাশিশুর দেহ উদ্ধার হয়। সে ঘটনার ছবি ও ভিডিওকে আওয়ামী লীগপন্থী পেজ ও অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক রঙ চড়িয়ে বাংলাদেশের ধর্ষণের ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে।
ছবি/ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘BHORER SANGBAD NEWS’ নামের ইউটিউব চ্যানেলে ঘটনাটির বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, এটি ৩ জুন ভারতের কোচবিহারে পোয়াতুর কুঠি এলাকায় এক নাবালিকার মরদেহ উদ্ধারের ঘটনা।
পশ্চিমবঙ্গ-ভিত্তিক নিউজ পোর্টাল টিভি নাইনটিন বাংলার ওয়েবসাইটে ৪ জুন ‘পাট ক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি ভারতের কোচবিহারে পাটক্ষেত থেকে এক নাবালিকার নিথর দেহ উদ্ধারের ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম ভাস্কর এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতের কোচবিহারে এক নাবালিকার মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘বাংলাদেশে বাবা আওয়ামী লীগ করেন বলে তাঁর মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করা হয়েছে’ দাবিতে ছড়ানো হয়েছে, যা মিথ্যা।
Topics:
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক