| ফ্যাক্ট চেক | রাজনীতি
পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার
২৩ জুন ২০২৬
দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও দলটির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচারে নেমেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘিরে সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ২০২৫ সালের ১১ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা-সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। এটি সেই ঘটনার ভিডিও।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র ওয়েবসাইটে ২০২৫ সালের ১১ অক্টোবর ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ভিডিওর অনুরূপ ছবি পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা-সংক্রান্ত বিষয়ে ২০২৫ সালের ১১ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানের বক্তব্য প্রদানের ছবি এটি। এছাড়াও, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১২ অক্টোবর ‘ডিজিএফআই আর্মির অধীনে নয়, সরাসরি প্রধানমন্ত্রীর অফিসের অধীনে: সেনাসদর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথেও আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। পাশাপাশি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘিরে সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না বলে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা। ভিডিওটি পুরোনো।
Topics:
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ঢাকেশ্বরী মন্দিরে নামাজ পড়ার কথা বলেননি হাবিব উন নবী খান সোহেল
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত—দাবিটি ভিত্তিহীন
ফ্যাক্ট চেক