| ফ্যাক্ট চেক | রাজনীতি
জমি সংক্রান্ত দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
২৮ জুন ২০২৬
টোল না দেওয়ার কারণে বিএনপির নেতা প্রাইভেটকার চালককে নির্মমভাবে মারধর করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। ঘটনাটি টোল দেওয়া সম্পর্কিত নয়। বরঞ্চ খুলনার ইকবাল নগর মোড়ে জমি সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের সংঘর্ষের দৃশ্য এটি।
এ বিষয় অনুসন্ধানে ‘Khulna Media news - খুলনা মিডিয়া নিউজ’, ‘Khulna news / খুলনা নিউজ’ নামে ফেসবুক পেজে ২২ জুন তারিখ ও ‘বাংলার সময় TV’ নামে ফেসবুক পেজে ২৩ জুন তারিখে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এসব পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, খুলনা ময়লাপোতা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয়ের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পরবর্তীতে গুগল ম্যাপের সাহায্যে ঘটনাস্থল বের করে বাংলাফ্যাক্ট। দেখা যায় এটি খুলনার ইকবাল নগর মোড়ের ১ নং হাজী মেহের আলী রোডের গোল্ডের ফার্নিচার নামে দোকানের সামনে ঘটে। ঘটনা সম্পর্কে জানতে গোল্ডের ফার্নিচারের নম্বরে ফোন দিলে অপর পাশ থেকে আমিনুর রহমান ফোন ধরে জানান, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত আছেন। গত ২২ জুনে জমি সংক্রান্ত কারণে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছিল। এখানে রাজনৈতিক কোনো কারণ নেই।
খুলনা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির জানান, ঘটনার দিন এক পক্ষ আদালতে আসার সময় অপর পক্ষ জমি সংক্রান্ত কারণে হামলা করে। পরবর্তীতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে। এটি কোনো রাজনৈতিক ঘটনা না।
অর্থাৎ, টোল না দেওয়ার কারণে বিএনপির নেতা প্রাইভেটকার চালককে নির্মমভাবে মারধর করেছে – এমন দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার।
Topics:
বিএনপি BNP Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ড দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
আইভী জামিন পাননি, যমুনা টিভিও এমন ফটোকার্ড প্রকাশ করেনি
নৃশংস হামলার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৪ সালের
ফ্যাক্ট চেক