| ফ্যাক্ট চেক | রাজনীতি

ধর্ষণের দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

৩০ জুলাই ২০২৬

সম্প্রতি ধর্ষণের শিকার এক নারীর আর্তনাদ এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। বিএনপিকে জড়িয়ে আওয়ামী-পন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ধর্ষণের কোনো ঘটনা নয়। এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। এটি ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও।

অনুসন্ধানে ‘Napati hajowary’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৩ ডিসেম্বর আপলোডকৃত শর্টস ভিডিও আকারে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে হ্যাশট্যাগ হিসেবে ‘#funny’ দেখতে পাওয়া যায়। ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায় চ্যানেলটিতে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হয়। একই নারীকে চ্যানেলটিতে আপলোডকৃত প্রায় সব কনটেন্টে দেখতে পাওয়া যায়। 

এ ছাড়া, ইউটিউব চ্যানেলটিতে লিংক করা ‘Agsw Lwi’ একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায় এবং ফেসবুকে কন্টাক্ট ইনফোতে ‘nijirahajowary’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া যায়। ফেসবুক পেজ এবং ইনস্টাতে লোকেশন হিসেবে ভারত রয়েছে।

একই ভিডিওটি পেজ থেকেও প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

Topics:

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১২ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
১১ আগস্ট ২০২৬

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
১০ আগস্ট ২০২৬

বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ধর্ষণের দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

ফ্যাক্ট চেক

ধর্ষণের দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

৩০ জুলাই ২০২৬

<p>ধর্ষণের দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
<br /></p>