| ফ্যাক্ট চেক | রাজনীতি
ইশরাক হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মশাল মিছিলকে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার
৯ আগস্ট ২০২৬
দেশ রক্ষায় মশাল মিছিল করছে আওয়ামী লীগ- এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিলের ভিডিও নয় । প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির রাজনীতিকদের নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে গত ৩১ জুলাই ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল করে ঢাকা-৬ আসন বিএনপি এবং এর অঙ্গও সহযোগী সংগঠন। এটি সেই মিছিলের দৃশ্য।
অনুসন্ধানে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ৩১ জুলাই প্রচারিত ‘ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ এ প্রতিবাদ মিছিল’ ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ভিন্ন অ্যাঙ্গেলের হলেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে মশাল হাতে থাকা মানুষের দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে ৩১ জুলাই ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও একাধিক (১, ২) গণমাধ্যমও ৩১ জুলাই মশাল মিছিলটির ভিডিও প্রচার করেছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
এডিটেড ছবি দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার
শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো
আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে বলেছেন ট্যামি ব্রুস- দাবিটি মিথ্যা
ফ্যাক্ট চেক