| ফ্যাক্ট চেক | জাতীয়

খাগড়াছড়ির নামে ছড়ানো ভিডিওটি আসলে নেপালের

২৮ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা

বিজিবি ক্যাম্পে আগুন দিয়ে পাহাড়িরা অস্ত্র লুট করে নিয়ে উল্লাস করছে—এমন দাবি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনা ও অস্থিরতার প্রেক্ষাপটে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি খাগড়াছড়ির কোনো ঘটনার নয়, বরং নেপালের রাজধানী কাঠমান্ডুর।

ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Chandragiri Television’ নামের একটি ফেসবুক পেজে ৯ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পেজটির বিবরণ অনুযায়ী এটি কাঠমান্ডুর বালম্বু থেকে পরিচালিত হয়।

ভিডিওটিতে একটি ভবনের দেয়ালে Mobimeds Pharmacy নামে একটি সাইনবোর্ড দেখা যায়। সেটি গুগল সার্চ করে জিওলোকেশনে মেলানো হলে কাঠমান্ডুর একই এলাকার ছবি পাওয়া যায়। মিল পাওয়া গিয়েছে রাস্তার দৃশ্য ও পাশের ভবনের কাঠামোর সঙ্গেও। গুগল ম্যাপের বিবরণী থেকে জানা যায়, এই রাস্তাটি কাঠমান্ডুতে অবস্থিত।

অতএব, খাগড়াছড়িতে বিজিবি ক্যাম্পে আগুন ও অস্ত্র লুটের নামে ছড়ানো ভিডিওটি ভুয়া।

তথ্যসূত্র:

Chandragiri Television , Google Map

Topics:

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য

বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
৪ নভেম্বর ২০২৬

আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

খাগড়াছড়ির নামে ছড়ানো ভিডিওটি আসলে নেপালের

ফ্যাক্ট চেক

খাগড়াছড়ির নামে ছড়ানো ভিডিওটি আসলে নেপালের

২৮ সেপ্টেম্বর ২০২৫

<p>খাগড়াছড়ির নামে ছড়ানো ভিডিওটি আসলে নেপালের</p>