| ফ্যাক্ট চেক | রাজনীতি

যুবকের কাঁধে জখমের ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

১০ জুলাই ২০২৫

মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কোদালের আঘাতে কাঁধে রক্তাক্ত জখম নিয়ে একজন যুবককে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এটি জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি কর্তৃক সংঘটিত অত্যাচারের ঘটনার ভিডিও।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ভারতের একটি গানের দৃশ্য ধারণের সময়কার ফুটেজ।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘Kashyap up35k’’ নামে ইউটিউব চ্যানেলে গত ১ জুলাইয়ে প্রকাশিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা আছে, এটি একটি নতুন গানের দৃশ্য ধারণের ভিডিও।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর শেষের দিকে সিনেমার শুটিং সেটে ব্যবহৃত একটি ক্যামেরার সেটআপ রয়েছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলটিতে এমন আরও কিছু শুটিং সেটের ভিডিও পাওয়া গেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, আলোচিত ভিডিওটি গানের দৃশ্য ধারণের ফুটেজ।

অর্থাৎ, ভারতের একটি গানের দৃশ্য ধারণের ভিডিওকে জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি'র অত্যাচারের বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

Topics:

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
১২ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার

‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
মিথ্যা
৩ নভেম্বর ২০২৬

‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী

বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
২৯ অক্টোবর ২০২৬

বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
মিথ্যা
২৮ অক্টোবর ২০২৬

‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

যুবকের কাঁধে জখমের ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

ফ্যাক্ট চেক