| ফ্যাক্ট চেক | রাজনীতি

নাহিদ ইসলামের মন্তব্য বিকৃত করে প্রচার

৫ অক্টোবর ২০২৫

নাহিদ ইসলামের মন্তব্য বিকৃত করে প্রচার
বিকৃত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নামে আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে তৈরি ‘প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শীর্ষক একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ আরটিভি প্রকাশ করেনি এবং নাহিদ ইসলামও এমন কোনো মন্তব্য করেননি।

মূলত, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৪ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাষ করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়।

আরটিভির ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের প্রতিবেদনটি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।’

কী-ওয়ার্ড সার্চে জানা যায়, নাহিদ ইসলাম একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে মন্তব্য করেছেন।

অর্থাৎ, আরটিভির লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ড দিয়ে নাহিদ ইসলামের মন্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র:

RTV , RTV Online , Ekattor Tv ,

Topics:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

নাহিদ ইসলামের মন্তব্য বিকৃত করে প্রচার

ফ্যাক্ট চেক