| ফ্যাক্ট চেক | রাজনীতি

মেক্সিকোর ঘটনাকে কুমিল্লা আওয়ামী লীগ নেতা পুড়িয়ে মারা বলে প্রচার

২৫ মে ২০২৫

গুজব

গতকাল শনিবার কুমিল্লায় আওয়ামীগ নেতাকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেনি। মেক্সিকোর একটি ঘটনাকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে ‘কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কে জামাত বি এন পির রাজাকারেরা মেরে আগুন দিয়ে দিছে। আইয়া মে জাহেলিয়াত কেও হার মানিয়েছে।’(বানান অপরিবর্তিত) ক্যাপশন দিয়ে গত শনিবার ভোরে প্রচার করা হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও প্রচার করে আওয়ামী সংশ্লিষ্টরা।
প্রচার করা এ ভিডিওতে দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় এক ব্যক্তি মাটিতে হাঁটু গেড়ে বসে কাতরাচ্ছেন। আরেকজন ব্যক্তি এসে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। ফলে পুরো শরীরে আগুন জ্বলে ওঠে। ব্যক্তিটি মাটিতে গড়াগড়ি করছেন। আরেকজনের হাতে একটি পাত্র রয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫২১ টি কমেন্ট পড়েছে এবং ৩ হাজার ৩০০ আইডি/পেজ থেকে শেয়ার হয়েছে। ভিডিওটি সত্য মনে করে অনেককে কমেন্ট করতে দেখা যায়। Muradul Hoque Chowdhury Murad লিখেন- এদের সাথে প্রশাসনের আশীর্বাদ আছে তাই এত সাহস করে।(বানান অপরিবর্তিত) Md Abul Qayum লিখেন- মানুষ যতই অন্যায় করুক তার জন্য বিচার আছে। কিন্তু একজন মানবজাতি, আরেক জন মানব জাতিকে এইভাবে নির্যাতন করে মারতে পারে? কেয়ামত অতি সন্নিকটে। (বানান অপরিবর্তিত)
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মেক্সিকোর। ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ৫ মে বর্ডারল্যান্ড বিট( Borderland Beat ) নামের সাইটের একটি প্রতিবেদন এবং ২০২৩ সালের ৬ মে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র ডেইলি স্টারের একটি প্রতিবেদনের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তির দেহ কাঠামো, আগুনের দৃশ্য একজনের হাতে পাত্র- এসব দৃশ্যের মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, মেক্সিকোর মাদক পাচারকারী একটি চক্রের সদস্যরা রাতে আরেকটি মাদক পাচারকারী চক্রের সদস্যকে নগ্ন করে পুড়িয়ে মেরে ফেলে।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের গণমাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে— এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।সুতরাং, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয়।

Topics:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

মেক্সিকোর ঘটনাকে কুমিল্লা আওয়ামী লীগ নেতা পুড়িয়ে মারা বলে প্রচার

ফ্যাক্ট চেক