| ফ্যাক্ট চেক | রাজনীতি

নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি

৮ ফেব্রুয়ারি ২০২৬

মিথ্যা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ছড়িয়েছে। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্যটি সঠিক নয়। আসলে মৌলভীবাজার-১ আসনের (বড়লেখা-জুড়ী) গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নুর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। 

এই বিষয়ে অনুসন্ধানে চ্যানেল টুয়েন্টিফোরে গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. আব্দুন নুর জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি তিনি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মো. আব্দুন নুর জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের নেয়া কৌশলগত সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুর সমর্থনে কাজ করার অঙ্গীকার করেছেন।

ঢাকা পোস্টে গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়। 

তাছাড়া, অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন- এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাড়ানোর তথ্যটি সত্য নয়। 

তথ্যসূত্র

  • চ্যানেল টুয়েন্টিফোর

Topics:

নির্বাচন ২০২৬ Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি

ফ্যাক্ট চেক

নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি

৮ ফেব্রুয়ারি ২০২৬

<p>নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি <br /></p>