| ফ্যাক্ট চেক | রাজনীতি

ডাকসু নির্বাচনে জাল ভোটদানের ঘটনা হিসেবে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের উপজেলা নির্বাচনের সময়ের

৯ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইচ্ছামতো প্রকাশ্যে ব্যালটে সিল মেরে নিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এক ব্যক্তির একাধিক ব্যালটে সিল মারার ভিডিওটি ডাকসু নির্বাচনের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৫ জুনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের দৃশ্য এটি। সেদিন ভিডিও’র ব্যক্তিটি ভোটকেন্দ্র একাই একাধিক ব্যালটে সিল মারেন।

আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Feni TV নামে ফেসবুক পেইজে ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওর শিরোনাম থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ জুনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক ভোটার একাধিক ব্যালটে সিল মারেন।

এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ২০২৪ সালের ৫ জুন গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্টে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে পুলিশ ছয়জনকে আটক করে।

২০২৪ সালের ৫ জুনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে জালভোটসহ বিভিন্ন অনিয়মের তথ্যে প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টিফোরসহ একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ের জাল ভোটদানের দৃশ্যকে ডাকসু নির্বাচনের দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র: Feni TV , Dhaka Post ,Prothom Alo ,bdnews24.com

Topics:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ডাকসু নির্বাচনে জাল ভোটদানের ঘটনা হিসেবে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের উপজেলা নির্বাচনের সময়ের

ফ্যাক্ট চেক