| ফ্যাক্ট চেক | রাজনীতি

ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরনো

৯ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা

এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত‍্যাখান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ডাকসু নির্বাচনের ভোট প্রত‍্যাখান হয়নি এবং ছড়ানো ভিডিওটি আজকে ডাকসুর ভোট গ্রহণ কেন্দ্রিক ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা আউটলুকের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত একই দৃশ্যের স্থিরচিত্র পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ১৫ জুলাইয়ে জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় ছবিতে থাকা শিক্ষার্থী আহত হন।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনেও ভিন্ন দিক থেকে ধারণ করা একই দৃশ্য পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন জুলাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ডাকসু নির্বাচনের ভোট প্রত‍্যাখান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো।
তথ্যসূত্র: Bangla Outlook , Archive Today

Topics:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরনো

ফ্যাক্ট চেক