| ফ্যাক্ট চেক | রাজনীতি

নৃশংস হামলার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৪ সালের

৯ সেপ্টেম্বর ২০২৫

বিভ্রান্তিকর

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানুষের ওপর নৃশংস হামলার ঘটনা দাবি করে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক বা অন্তবর্তীকালীন সরকারের আমলের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালের জুন মাসের অর্থাৎ, বিগত আওয়ামী সরকারের আমলের ঘটনা।

ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে ‘News24Narayanganj’ নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৮ জুন ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ হত্যা কান্ডের লোমহর্ষক ভিডিও ফুটেজ....’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ জুন ‘আ.লীগ নেতা হত্যার ভিডিও ভাইরাল’ শিরোনামে ঘটনাটির বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়ায় যায়।

এ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৭ জুন ​স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সৃষ্ট বিরোধের জেরে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়াকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

অর্থাৎ, আওয়ামী সরকারের আমলের নৃশংস হামলার ঘটনার ভিডিওকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাম্প্রতিক ঘটনা দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র : News24 Narayangonj , Jugantor

Topics:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

নৃশংস হামলার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৪ সালের

ফ্যাক্ট চেক