| ফ্যাক্ট চেক | রাজনীতি
শুভেন্দু অধিকারীর সাথে শেখ হাসিনার এই ছবিটি আসল নয়, এডিটেড
১৩ মে ২০২৬
সম্প্রতি, ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দাবি করে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, ‘শুভেন্দু অধিকারী তার নিজ বাড়িতে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমন্ত্রণ করলেন, পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে তার পরিবারের একজন মনে করে অভিনন্দন জানাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শুভেন্দু অধিকারীর সাথে শেখ হাসিনার এই ছবিটি আসল নয়, বরং ভিন্ন একটি ছবি ডিজিটাল কারসাজির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার পক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৫ সালের ৩০ জুন প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। এই ছবিটির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। তবে সেখানে শেখ হাসিনাকে দেখা যায়নি। শেখ হাসিনার স্থলে সেখানে ভিন্ন এক ব্যক্তিকে দেখা যায়। ছবি দুটির দেয়াল, ব্যাকগ্রাউন্ড ও পারিপার্শ্বিক অবস্থার হুবহু মিল পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘Met the Leader of Opposition in the West Bengal Assembly, Shri Suvendu Adhikari Ji, in Kolkata. Had an in-depth discussion on women’s safety in the state and the recent unfortunate incident.’
যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী জির সাথে সাক্ষাৎ করলাম। রাজ্যে নারী সুরক্ষা এবং সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনাটি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।’
অর্থাৎ, এই ছবিটি ডিজিটাল কারসাজির মাধ্যমে সম্পাদনা করে শেখ হাসিনার ছবি বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে।
এছাড়াও, বিপ্লব কুমার দেব এর ভেরিফাইড ইন্সটাগ্রাম হ্যান্ডেলেও একই তারিখে, একই ক্যাপশনে প্রকাশিত ছবিটি পাওয়া যায়।
তাছাড়া, ভারতীয় গণমাধ্যম কিংবা অন্যকোন নির্ভরযোগ্য সূত্রে শুভেন্দু অধিকারীর বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় গত ৯ মে শেখ হাসিনা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচার
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দেশ রূপান্তরের শিরোনামটি এক্ষেত্রে পাঠককে বিভ্রান্ত করতে পারে।
জুলাই অভ্যুত্থানে শহীদেরা জামায়াতের হাতে নিহত - এ দাবি ভিত্তিহীন
ফ্যাক্ট চেক