| ফ্যাক্ট চেক | রাজনীতি
এডিটেড ছবি দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার
২৩ মে ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্বাচনী পোস্টার ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিটির মাধ্যমে দাবি করা হচ্ছে, রাজধানীর পল্লবী এলাকায় সম্প্রতি এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা আমিনুল হকের পক্ষে এই পোস্টারটি টাঙিয়েছিলেন।
আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে।
তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনী পোস্টার দাবি করে ছড়ানো ছবিটি আসল নয়; বরং ভিন্ন একটি ছবি এডিট করে এই ভুয়া পোস্টারটি তৈরি করা হয়েছে।
ছবিটির উৎস অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘ঢাকা মেইল’-এর ওয়েবসাইটে ২০২৫ সালের ১৫ ডিসেম্বরে প্রকাশিত ‘তফসিলের ৭২ ঘণ্টা পরও ঝুলছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত স্থানটির মূল ছবিটি রয়েছে, তবে সেখানে ভাইরাল হওয়া পোস্টারের কোনো অস্তিত্ব ছিল না।
ছবি দুটি পারস্পরিক বিশ্লেষণ করে স্পষ্ট হয় যে, ঢাকা মেইলে প্রকাশিত মূল ছবিটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করেই এই ভুয়া পোস্টার সংবলিত ছবিটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি এডিটেড বা ভুয়া ছবি তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
Topics:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনার ভাষণ দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো
একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
টিকা, তেল এবং বিদ্যুৎ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
তারেক রহমানের কারাদণ্ড নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাক্ট চেক