| ফ্যাক্ট চেক | রাজনীতি
চুরির অভিযোগে মারধরের ঘটনায়
বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
১৬ জুন ২০২৬
বিএনপিকে চাঁদাবাজ দল বলায় এক ব্যক্তিকে আটক করে মারধর করা হচ্ছে – এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অথচ বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ভিন্ন ঘটনার এবং সেটির সঙ্গে বিএনপি বা দলটির নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। ঢাকার সদরঘাটে এক লঞ্চ থেকে যাত্রীর ব্যাগ চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে মারধরও করে উপস্থিত ব্যক্তিবর্গ। এটি সেই ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে The Daily Lalmohan নামের এক ফেসবুক পেজে গত ১০ জুন ‘সদরঘাটে লঞ্চে চুরির চেষ্টা, যাত্রীর ব্যাগ নিয়ে নদীতে ঝাঁপ দিতে গিয়ে আটক’ শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণে বলা হয়, ‘ঢাকার সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১৩ সদরঘাটে পৌঁছানোর পূর্বমুহূর্তে এক নারী যাত্রীর ব্যাগ চুরি করে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ব্যাগ নিয়ে পালানোর উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিতে গেলে লঞ্চে থাকা এক সাহসী যুবক তাঁকে ধরে ফেলেন।’
পরে, CNP News নামের একটি ফেসবুক পেজেও একই তারিখে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকেও ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা, ভিডিওটি ভিন্ন ঘটনার।
Topics:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক