| ফ্যাক্ট চেক | রাজনীতি
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৩ সেপ্টেম্বর ২০২৬
সম্প্রতি বিএনপিকে দোষারোপ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দেশীয় অস্ত্রধারী দুইজনের হামলা থেকে বাঁচতে এক ব্যক্তি এক নারীর আড়ালে লুকানোর চেষ্টা করছেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান বিএনপি সরকারের আমলের নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই ব্যক্তির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে যুগান্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত “উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেফতার” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় দুই ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছিল, এই ঘটনায় অভিযুক্ত সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩) থেকে জানা যায়, এটি ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারির ঘটনা।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ডাকাতকে মারধরের পুরোনো ভিডিওকে বিএনপি নেতার জাল ভোট দেওয়ার দাবি করে প্রচার
মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের দাবিটি ভুয়া
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার
ফ্যাক্ট চেক