| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য – এমন দাবি করে একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য নয়। গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণার পাশপাশি তিনি তাঁর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি তথা শ্বশুর বাড়িতে যান। সেখানে তাঁকে নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। ভিডিওটি সেই মুহূর্তের দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে দৈনিক বাংলা এক্সপ্রেস নামে একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজে গত ২২ জানুয়ারি একই ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, এই প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর বাড়িতে আপ্যায়নের দৃশ্য।
বাংলা ভিশনের ইউটিউবে গত ২৫ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে গত ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়ে নির্বাচনী প্রচারণার পাশপাশি তিনি তাঁর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি তথা শ্বশুর বাড়িতে যান।
অর্থাৎ, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসের কোনো লাঞ্চের দৃশ্য নয় এবং উক্ত দাবিটিও মিথ্যা।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার:
সালমান এফ রহমান কারামুক্ত হননি
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশে আ.লীগ নেতার মেয়ে হত্যা বলে প্রচার
উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ১২ শ বস্তা চাল উদ্ধারের দাবিটি ভুয়া
ফ্যাক্ট চেক