| ফ্যাক্ট চেক | রাজনীতি
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
৫ অক্টোবর ২০২৬
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার মধ্যকার বৈঠকের একটি ছবি ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক নয়, প্রায় ১৩ বছর পূর্বের। ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার মস্কোতে প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ক্রেমলিনে অনুষ্ঠিত শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের ছবি এটি।
আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে, রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ক্রেমলিনের ওয়েবসাইটে ২০১৩ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত একটি বৈঠক-সংক্রান্ত প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। সেটি থেকে জানা যায়, এই বৈঠক ২০১৩ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
তাছাড়া, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার সম্প্রতি কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত ছবিটি পুরোনো এবং দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক