| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভিডিওটি ছাত্রদলের ওপর পুলিশের হামলার নয়, ভিন্ন ঘটনার
১৫ জুলাই ২০২৫
বিভ্রান্তিকর
‘বিএনপির পক্ষে’ মিছিল করার কারণে ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাকে তিনজন ব্যক্তি গলায় আইডিকার্ড পরা এক যুবককে দৌড়ে টেনে নিয়ে যাচ্ছে। ডানপাশে আরও কয়েকজন যুবককে দৌড়াতে দেখা যায়। এমন সময় পাশ থেকে আরেকজন যুবক তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের পোশাকে একজন ব্যক্তি ছাড়াতে আসা সেই যুবককে তাড়িয়ে দেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ‘বিএনপির পক্ষে’ মিছিল বের করার কারণে ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশ হামলা চালানোর ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গত ২১ জুনে ভিন্ন ঘটনায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মুখোমুখির ভিডিও।
ভিডিওতে থাকা গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক ইত্তেফাকের লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। গত ২১ জুন জুলাই প্রকাশিত ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে গত ২১ জুন রাজধানীর নতুন বাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আন্দোলন করে। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের কারণে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি হয়।
গত ২১ জুন আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে শিক্ষার্থীরা অবরোধের কারণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ওই এলাকায় সৃষ্ট যানজট সচল রাখতে শিক্ষার্থীদের রাস্তার পাশে অবস্থান নিতে পরামর্শ দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা রাস্তার পাশে অবস্থান না করলে পুলিশ শিক্ষার্থীদের জোরপূর্বক সরিয়ে দেন।
এছাড়াও দ্য ডেইলি স্টার, সমকাল, যুগান্তরসহ দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ, ইউআইইউ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিওকে ‘বিএনপির পক্ষে’ মিছিল করার কারণে ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশের হামলার দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর।
Topics:
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
২৪ সেপ্টেম্বর ২০২৬
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২১ সেপ্টেম্বর ২০২৬
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক