| ফ্যাক্ট চেক | রাজনীতি
যৌতুকের জন্য নিজ স্ত্রীকে বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি
বাংলাদেশের নয়, ভারতের
১৩ জুলাই ২০২৬
রাজধানীর খিলগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল তাঁর স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি করে সন্তানদের সামনে নিয়মিত শারীরিক নির্যাতন করে - এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য। গত বছরের জুনে ভারতের বিহারের গয়া জেলার জনকপুর এলাকার বাসিন্দা শ্রাবণ কুমার স্থানীয় পুলিশের নিকট অভিযোগ করেছেন যে, তাঁর মেয়ে নিশা কুমারীর স্বামী অভিষেক কুমার দীর্ঘদিন ধরে তার কাছে যৌতুকের দাবিতে মারধর করে হত্যা করেছে। সেই ঘটনার দৃশ্য এটি।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের ওয়েবসাইটে গত২৩ জুনে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন ত্থেকে জানা যায়, বিহারের গয়া জেলার জনকপুর এলাকার বাসিন্দা শ্রাবণ কুমার স্থানীয় পুলিশের নিকট অভিযোগ করেছেন যে, তাঁর মেয়ে নিশা কুমারীর স্বামী অভিষেক কুমার দীর্ঘদিন ধরে তার কাছে যৌতুকের দাবিতে মারধর করে হত্যা করেছে।
পরবর্তীতে স্থানীয় পুলিশ অভিষেক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে নিশার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে অভিযুক্ত অভিষেক দাবি করেন যে, নিশা বিষপান করার খবর পাওয়ায় তিনি পাটনাতেই ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাছাড়া, খিলগাঁও থানায় বিএনপির আহ্বায়ক কমিটি রয়েছে। এই কমিটিতে গণমাধ্যম সূত্রে তরিকুল নামে কারও নাম খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি অসত্য।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক