| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
১৮ আগস্ট ২০২৬
সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ছবি ব্যবহার করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফটোকার্ডটিতে ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “বাংলাদেশের মানুষ এমন ভাব নিচ্ছে যে জীবনে মনে হয় লোডশেডিং দেখে নাই, কখনো গ্যাসের চুলা বাদে রান্না করে নাই। তারেক রহমান ডেইলি ২০ ঘন্টা কাজ করে আপনাদের জন্য, শুকরিয়া আদায় করেন এমন প্রধানমন্ত্রী পাইছেন।”
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তাঁর নামে এই মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ডা. জাহেদ উর রহমানের এমন কোনো মন্তব্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।
‘Gupto Tv’ নামের ফেসবুক পেজটি গত ১৬ আগস্ট আলোচিত ফটোকার্ডটি পোস্ট করে। পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ার পেজ হিসেবে দাবি করলেও পোস্ট কিংবা ফটোকার্ডগুলোতে স্যাটায়ার বা প্যারোডির কোনো লক্ষণ থাকে না। তাছাড়া, পেজটি আওয়ামীপন্থী ফেসবুক গ্রুপে তাদের তৈরি ফটোকার্ডগুলো বাস্তব দাবি করে পোস্ট করে থাকে। উল্লেখ্য, পূর্বেও এই পেজ থেকে ছড়ানো বিভিন্ন ফটোকার্ড নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে 'বাংলাফ্যাক্ট'।
অর্থাৎ, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নামে ছড়ানো এই মন্তব্যটি ভুয়া এবং বানোয়াট।
Topics:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠকের আগে অ্যালেক্স এন. ওয়াং-কে বরখাস্ত করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়
পলক ও আইভীর জামিন পাওয়ার তথ্যটি মিথ্যা, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া
নৃশংস হামলার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
এনসিপি নেতা নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার
ফ্যাক্ট চেক