| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে শতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
২৯ জুন ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে। এগুলোর মধ্যে বেশ কিছু শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেখা গিয়েছে এসব ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপগুলো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী কিংবা বা তাঁর দল বিএনপির নিয়ন্ত্রণে নেই। এসবে তাঁর নামে রাজনৈতিক প্রচারণা চালানো হলেও, কিছু অ্যাকাউন্ট, পেজ বা গ্রুপ থেকে অশ্লীল, বিভ্রান্তিকর কিংবা অনাকাঙ্ক্ষিত কনটেন্টও ছড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর আসল ও ভুয়া অ্যাকাউন্টের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে এবং বিভ্রান্তিরও সৃষ্টি হচ্ছে।
Prime Minister Tarique Rahman নামে একটি ফেসবুক গ্রুপে নূরে সাবিহা ইসলাম সাথী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ সোমবার (২৯ জুন) দুপুর ২ টা ৩২ মিনিটে এমন একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটি ছিল Comedy Shorif নামে একটি পেজের। এটি গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৩ মিনিতে পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা আছে, ‘যাত্রাবাড়ী হোটেলে শারীরিক সম্পর্ক করতে গিয়ে তার... see more’
একই গ্রুপে Mst Rabeya Begum নামে একটি অ্যাকাউন্ট থেকে Jinia raj নামে একটি ফেসবুক পেজের পোস্ট আজ সোমবার (২৯ জুন) বেলা ১১টা ২৫ মিনিটে শেয়ার করা হয়েছে। এর ক্যাপশনে লেখা আছে। ‘স্কুল থেকে ফেরার পর মেয়ের ড্রেস খু"*লতে যাচ্ছিল, হঠাৎ শার্টের পকেটে হাত দিতেই দেখি... See more’
গ্রুপটিতে এমন আরও কিছুব অশ্লীল ও অনাকাঙ্ক্ষিত পোস্ট পাওয়া গিয়েছে। দেখুন এখানে, এখানে, এখানে।
Tarique Rahman নামে আরেকটি ফেসবুক গ্রুপে ফিরোজ কবির ভাই নামে একটি অ্যাকাউন্ট থেকে আজ সকাল ৯টা ১২ মিনিটে জায়মা রহমানের বিয়ের দৃশ্য দাবি করে এআই সৃষ্ট ভুয়া ভিডিও শেয়ার করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ফেসবুক পেজ:
Tarique Rahman (https://www.facebook.com/tariquerahman.bdbnp)
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় (https://www.facebook.com/bdpmoffice)
Topics:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো এই ব্যক্তিরা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী নেতাকর্মী
পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার
আরটিভির ফটোকার্ড নকল করে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক